Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য পুলিশের পর এবার ইডির স্ক্যানারে সব্যসাচী, চলছে একাধিক জায়গায় তল্লাশি

রাজ্য পুলিশের তদন্তের পর এবার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই কলকাতার মোট ১২টি জায়গায় সব্যসাচী দত্ত এবং তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

রাজ্য পুলিশের পর এবার ইডির স্ক্যানারে সব্যসাচী, চলছে একাধিক জায়গায় তল্লাশি
  • ৩১ জুলাই, ২০২৬ ১১:১৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের তদন্তের পর এবার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই কলকাতার মোট ১২টি জায়গায় সব্যসাচী দত্ত এবং তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে একাধিক নথি ও তথ্য খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।

Advertisement

গত ৮জুন এক ব্যাবসায়ীর কাছে তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছে তিনি ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছিলেন। পরে তার কাছে আরো এক কোটি টাকা দাবি করেছিল সব্যসাচী। অভিযোগপত্রে সব্যসাচীর সঙ্গে তার এক সঙ্গী বিদ্যুৎ ওরফে গুজি বলে একজনের  নামও উঠে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজির হাত দিয়েই সব্যসাচী ২ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছিলেন। শুধু এখানেই থেমে থাকেনি, ধৃত তৃণমূল নেতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকার সোনার রসিদও উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ৭০-৮০ গ্রাম সোনার গয়নাও উদ্ধার হয়। 

প্রসঙ্গত, ২০১১ এবং ২০১৬ সালে পরপর দু’বার রাজারহাট-নিউটাউন বিধানসভা থেকে তিনি তৃণমূলের বিধায়ক হন। ২০১৫ সালে বিধাননগর কর্পোরেশন গঠিত হলে তিনিই প্রথম মেয়র হন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। ২০২১ সালে তিনি বিধাননগরে বিজেপির প্রার্থী হলেও হেরে যান। ফের তৃণমূলে যোগ দিয়ে এবার বিধানসভার ভোটে লড়েছিলেন। এবার বিজেপির কাছে হেরে যান সব্যসাচী।

Advertisement
সম্পর্কিত সংবাদ