Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগীরাজ্যে খসড়ার পর নাম বাড়ল ৮৪ লক্ষ!

পশ্চিমবঙ্গের উলটো ছবি যোগীরাজ্যে! শুক্রবার উত্তরপ্রদেশে স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের (এসআইআর) চূড়ান্ত তালিকা প্রকাশিত হল।

যোগীরাজ্যে খসড়ার পর নাম বাড়ল ৮৪ লক্ষ!
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: পশ্চিমবঙ্গের উলটো ছবি যোগীরাজ্যে! শুক্রবার উত্তরপ্রদেশে স্পেশাল ইনসেন্টিভ রিভিশনের (এসআইআর) চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। সেখানে খসড়ার পর নাম বাড়ল ৮৪ লক্ষেরও বেশি। অথচ পশ্চিমবঙ্গে খসড়ার পর্বের পরও বাদ গিয়েছে ২৭ লক্ষেরও বেশি নাম। বিজেপির এই ‘মডেল’ রাজ্য উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ১৫ কোটি ৪০ লক্ষ। এসআইআর পর্বে খসড়া তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়ায় ১২ কোটি ৫৫ লক্ষে। এদিন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ১৩ কোটি ৩৯ লক্ষ নাম রয়েছে। লখনউয়ের লোকভবনে হওয়া সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনি আধিকারিক নবদীপ রিনওয়া জানিয়েছেন, ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৮৭ জনের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা বেড়েছে ১৪ লক্ষ ২৯ হাজার ৩৭৯ জন। 

Advertisement

খসড়া ভোটার তালিকায় উত্তরপ্রদেশে ৫০টি বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটার বাদ পড়েছে। সেগুলির মধ্যে অন্যতম বারাসণী লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনি কেন্দ্রের দিকে নজর ছিল সকলের। এদিন প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, বারাণসী লোকসভা আসনে ১ লক্ষ ৯৪ হাজার ২৩৯ জনের নাম ফের যুক্ত হয়েছে। যদিও সব মিলিয়ে সেখানে ভোটার সংখ্যা কমেছে। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২৭ লক্ষ ৩০ হাজার ৬০৩ জনের। মোদির কেন্দ্রে এদিন প্রায় ৪ লক্ষ ২৩ হাজার ভোটারকে ‘ডিলিটেড’ বা বাতিল ঘোষণা করা হয়েছে। 
চূড়ান্ত তালিকায় সবচেয়ে বেশি নাম যুক্ত হয়েছে প্রয়াগরাজ জেলায়। সংখ্যাটা ৩ লক্ষ ২৯ হাজারের বেশি। দ্বিতীয়স্থানে রয়েছে লখনউ। সেখানে যুক্ত হয়েছে ২ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষের নাম। এরপর রয়েছে বেরিলি, গাজিয়াবাদ ও জৌনপুর। তিনটি জেলাতেই খসড়ার পর গড়ে আড়াই লক্ষ করে ভোটার বেড়েছে।

সম্পর্কিত সংবাদ