Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

পাটনার পর মুম্বই, উদ্বোধনের সপ্তাহের মধ্যেই মেট্রো স্টেশনে গুটখার দাগ

সাড়ম্বরে আয়োজিত হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। ৮ অক্টোবর মুম্বইয়ে আন্ডারগ্রাউন্ড মেট্রোর (অ্যাকোয়া লাইন) সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সপ্তাহ পেরোয়নি।

পাটনার পর মুম্বই, উদ্বোধনের সপ্তাহের মধ্যেই মেট্রো স্টেশনে গুটখার দাগ
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সাড়ম্বরে আয়োজিত হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। ৮ অক্টোবর মুম্বইয়ে আন্ডারগ্রাউন্ড মেট্রোর (অ্যাকোয়া লাইন) সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সপ্তাহ পেরোয়নি। এরইমধ্যে বেহাল দশা। প্ল্যাটফর্মের যত্রতত্র গুটখার দাগ। এ যেন পাটনা মেট্রোর কথা মনে করাচ্ছে। উদ্বোধনের ৩ দিনের মধ্যেই গুটখার দাগে ‘সেজে উঠেছিল’ পাটনা মেট্রো স্টেশন। সিঁড়িতে ওঠার দেওয়াল থেকে রেলট্র্যাক। সর্বত্রই গুটখার পিকে ভরিয়ে দেওয়া হয়েছে। এবার মুম্বইতেও ‘গুটখা গ্যাং’য়ের মস্তানি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। তারপর থেকেই সমালোচনার ঝড়। রসিকতা করে এক নেটিজেনের মন্তব্য, ‘ডিভাইডেড বাই স্টেটস, ইউনাইটেড বাই স্পিট’। একাংশের দাবি, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দ্রুত এমন লোকজনকে চিহ্নিত করা হোক। অবিলম্বে তাদের জরিমানা করা উচিত। কেউ আবার পান-গুটখা বিক্রি বন্ধের দাবিতে সরব হয়েছেন। কারও কথায়, মেট্রো কর্তৃপক্ষের উদাসীনতার জেরেই বারবার এই চিত্র সামনে আসছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ