Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের পর ইজরায়েল, নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল তেল আভিভ

ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ থামানোর বিষয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট

পাকিস্তানের পর ইজরায়েল, নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল তেল আভিভ
  • ৮ জুলাই, ২০২৫ ১১:০৭
Prefer us on Google

ওয়াশিংটন: ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ থামানোর বিষয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এমনটাই বারবার দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সেই কারণেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্পের নাম মনোনীত করে পাকিস্তান। এবার আরও একটি দেশ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম প্রস্তাব করল। ইজরায়েলের তরফে সেই প্রস্তাব পেশ করা হয়েছে। ইতিমধ্যেই নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম মনোনীত করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Advertisement

এই বিষয়ে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন,‘ আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এই পুরস্কার আপনার প্রাপ্য। এই জন্য আমরা আপনাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।’ গাজায় হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে আমেরিকা গিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সেখানেই ট্রাম্পকে সামনে রেখে নিজেদের সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু। তবে পাকিস্তানের মতো পর্যাপ্ত কারণ দেখায়নি ইজরায়েল। শুধুমাত্র ট্রাম্পের হাতে নোবেল কমিটিকে পাঠানো চিঠিটি তুলে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ট্রাম্প। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ