Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে স্ত্রীকে খুনের পর গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল স্বামী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারুইপুরের শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের কেশবপুর এলাকায়।

বারুইপুরে স্ত্রীকে খুনের পর গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল স্বামী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারুইপুরের শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের কেশবপুর এলাকায়। একটি নির্জন বাঁশবাগানে দু’জনকে পড়ে থাকতে দেখে এদিন পুলিসকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিস এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, গুরুতর জখম স্বামীর চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে একটি ব্লেড উদ্ধার করেছে পুলিস।

Advertisement

পুলিস জানিয়েছে, মৃতার নাম সাগিরা বিবি (২৯)। তাঁর বাড়ি মন্দিরবাজার থানা এলাকার টেকপাজায়। জখম আসলাম মণ্ডল শঙ্করপুর ১ নম্বর পঞ্চায়েতের পূর্ব দাদপুর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। পাঁচ বছর আগে সাগিরার সঙ্গে বিয়ে হয়েছিল আসলামের। আসলাম ফল বিক্রেতা। সাগিরা ছাড়াও আরও দুই স্ত্রী রয়েছে আসলামের। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি চলছিল। বছর তিনেক আগে অশান্তির জেরে বাপের বাড়ি ফিরে যান সাগিরা। এমনকী, স্বামীর সঙ্গে বছর দুয়েক আগে ছাড়াছাড়ি হয়ে যায়। এদিন দুপুরে সাগিরাকে ফোন করে নিজের বাড়িতে ডেকে পাঠায় আসলাম। তারপর তাঁকে নিয়ে বেরিয়ে কেশবপুর এলাকায় নির্জন এক বাঁশবাগানে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে সাগিরার গলা কাটার পর নিজের গলায় ব্লেড চালায় আসলাম। মৃতার আত্মীয় মোজাউদ্দিন সর্দার বলেন, সাগিরা এদিন ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখান থেকে আসলাম তাঁকে ভুল বুঝিয়ে বারুইপুরে নিয়ে এসে খুন করেছে। গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার লোকজন ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ