Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মৃত্যুদণ্ডের পর এবার জেল, দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা হাসিনার, কারাদণ্ড বোন রেহানার পুত্র-কন্যাকেও

ফাঁসির হুকুমের পর এবার ১০ বছরের হাজতবাস! শেখ হাসিনার বিরুদ্ধে চলা দু’টি দুর্নীতি মামলায় সোমবার সাজা ঘোষণা করল ঢাকার বিশেষ জজ আদালত।

মৃত্যুদণ্ডের পর এবার জেল, দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা হাসিনার, কারাদণ্ড বোন রেহানার পুত্র-কন্যাকেও
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ফাঁসির হুকুমের পর এবার ১০ বছরের হাজতবাস! শেখ হাসিনার বিরুদ্ধে চলা দু’টি দুর্নীতি মামলায় সোমবার সাজা ঘোষণা করল ঢাকার বিশেষ জজ আদালত। উভয় ক্ষেত্রেই পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। হাসিনার পাশাপাশি তাঁর বোন রেহানার দুই কন্যা টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও পুত্র রাজওয়ান মুজিব সিদ্দিক ববির জেল-জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বাংলাদেশের রাজধানী সংলগ্ন নতুন শহর পূর্বাচল নির্মাণে বিধি ভেঙে প্লট বরাদ্দের অভিযোগ দায়ের হয়েছিল হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। দু’টি ১০ কাঠা প্লট বরাদ্দে হয়েছিল বেনিয়ম। অন্তত তেমনই অভিযোগ করেছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আধিকারিক। অভিযুক্ত ছিলেন হাসিনা আমলের সরকারের গৃহায়ণ প্রতিমন্ত্রী এবং একগুচ্ছ আমলাও। সোমবার সেই মামলার রায়ে রেহানা-কন্যা টিউলিপকে মোট ৪ বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত। ৭ বছরের জন্য জেলযাত্রার শাস্তি হয়েছে আজমিনা ও রাজওয়ানের। দুর্নীতির মামলায় একমাত্র ধৃত আসামী খুরশিদ আলমকে মোট ২ বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছে বিচারক। সাজাপ্রাপ্ত ১৮ জনকে প্রতি মামলায় ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ