Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরে ভেজাল সর্ষের তেলের চক্র, বমাল ধৃত ২

ভেজাল সর্ষের তেলের কারবারের পর্দা ফাঁস করল চন্দননগর কমিশনারেটের পুলিস। শ্রীরামপুরের একটি তেলের দোকানে হানা দিয়ে ওই তেল ভেজাল করার চক্রের দুই সদস্যকে পুলিস গ্রেপ্তার করেছে।

শ্রীরামপুরে ভেজাল সর্ষের  তেলের চক্র, বমাল ধৃত ২
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভেজাল সর্ষের তেলের কারবারের পর্দা ফাঁস করল চন্দননগর কমিশনারেটের পুলিস। শ্রীরামপুরের একটি তেলের দোকানে হানা দিয়ে ওই তেল ভেজাল করার চক্রের দুই সদস্যকে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, দিল্লি রোডের ধারে ওই দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট শাখা।

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতের অভিযানে ভেজাল তেলের বিপুল সংখ্যক জার উদ্ধার হয়েছে। বাজারে চালু ব্র্যান্ডের নামে সেই সব তেল বিক্রি করা হতো। ঘটনাস্থল থেকে তেলের জাল প্যাকেজিংয়ের সামগ্রী ও তেল ভেজাল করার জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, দু’জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মিন্টু পাণ্ডে ও গুঞ্জন কুমার। দু’জনেরই বাড়ি শ্রীরামপুরের প্রভাসনগরে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কয়েক বছর ধরে তারা এই ব্যবসা করছে। ধৃতদের আরও জেরা করে ভেজাল তেল তৈরি ও বিক্রির পুরো চক্রকেই ধরতে চাইছেন পুলিস কর্তারা। চন্দননগর কমিশনারেটের এক কর্তা বলেন, প্রায় ৩০০টি প্লাস্টিক জারে ভেজাল তেল পাওয়া গিয়েছে। আমরা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছি। আমরা এই কারবারের পুরো চক্রকে পাকড়াও করতে চাইছি। সম্প্রতি ভেজাল দুধের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছিল হুগলির গ্রামীণ পুলিস। সেই ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল। এক প্রভাবশালী ব্যক্তিকেও হেফাজতে নিয়েছিল পুলিস। সেই ঘটনার পর এবার ভেজাল তেলের কারবার প্রকাশ্যে এল। এর আগে কম দামি তেলকে জনপ্রিয় ব্র্যান্ডের প্যাকেটে ভরে বিক্রির একটি চক্র প্রকাশ্যে এসেছিল। কিন্তু পুরোদস্তুর ভেজাল তেল তৈরির চক্র এই প্রথম হুগলিতে পাওয়া গেল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ