নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রামে উপ নির্বাচন। তাই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার রুটিন বদলেছে। তিন দিনের যাবতীয় পরীক্ষা সাতদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তিত সূচির জন্য এবার নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সংসদ জানিয়েছে, তাদের ওয়েবসাইটের লিঙ্ক https://wbchseapplication.wb.gov.in/portal/sec_users/login এ গিয়ে নতুন অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।



