সাংবাদদাতা, ১৮ আগস্ট: পুজোর আগেই ময়নাগুড়ি শহরে গ্রামীণ এলাকার টোটো এবং শহর এলাকার টোটো চিহ্নিতকরণে একাধিক পরিকল্পনা নিতে চলেছে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। এই কাজে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছিল ময়নাগুড়ি টাউন ব্লক আইএনটিটিইউসি নেতৃত্ব।

ময়নাগুড়ি শহর এবং গ্রামীণ এলাকায় কত টোটো চলে, তার সঠিক কোনও হিসেব প্রশাসনের কাছে নেই। এদিকে ময়নাগুড়ি শহরে প্রতিদিন টোটোর দাপটে অতিষ্ঠ ময়নাগুড়ির বাসিন্দারা। যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আগামীদিনে টোটো চলাচলে লাগাম টানতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়। যদিও এই বিষয়ে এখনই খোলসা করতে চাননি তিনি।
এদিকে, টোটোর দাপট রুখতে সক্রিয় হয়েছে শাসকদলের শ্রমিক সংগঠন। আইএনটিডিউসির টাউন ব্লক সভাপতি লালু রাউত বলেন, ‘আমরা টোটোগুলিকে ওয়ার্ডভিত্তিক নম্বর প্লেট দেবো। এছাড়াও গ্রামীণ এলাকার যে সমস্ত টোটো রয়েছে সেগুলি দাঁড়ানোর জন্য আলাদা স্থান তৈরি করে দেওয়া হবে।’