Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন প্রশাসনের কর্তাদের

রবিবার বাগদায় স্পর্শকাতর বুথ পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত।

মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন প্রশাসনের কর্তাদের
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রবিবার বাগদায় স্পর্শকাতর বুথ পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু চৌধুরী, বাগদা থানার ওসি রাখোহরি ঘোষ। এদিন সাধারণ ভোটারদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

Advertisement

রবিবার দুপুরে প্রথমে বাগদার হেলেঞ্চাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর স্পর্শকাতর সলুয়ারদাড়ি বুথের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ওই বুথের বছর আশির এক বৃদ্ধার সঙ্গে মত বিনিময় করেন জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁকে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধও করেন তাঁরা। সন্ধ্যা কীর্তনিয়া নামে ওই বৃদ্ধা জানান, জেলাশাসক জানতে চেয়েছিলেন, এলাকায় ঝামেলা হয় কি না। আমাদের এখানে যে কোনো ঝামেলা হয় না, সেটাই তাঁকে জানিয়েছি।
জেলাশাসক শিল্পা গৌরিসরিয়া বলেন, আমরা স্পর্শকাতর বুথ পরিদর্শন করলাম। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি। তাঁদেরকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য জন্য আশ্বস্ত করেছি। সাধারণ মানুষের তরফ থেকে এখনও আমরা কোনো অভিযোগ পাইনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ