Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাল্যবিবাহ রুখতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ময়দানে নামাচ্ছে প্রশাসন

স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই এবার বাল্যবিবাহ রুখবেন। শিশু শ্রমিকের সন্ধান পেলে দ্রুত তা প্রশাসনের নজরে আনবেন। জেলাজুড়ে বিভিন্ন প্রান্তে থাকা হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে এই কাজে যুক্ত করতে চাইছে প্রশাসন।

বাল্যবিবাহ রুখতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ময়দানে নামাচ্ছে প্রশাসন
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাই এবার বাল্যবিবাহ রুখবেন। শিশু শ্রমিকের সন্ধান পেলে দ্রুত তা প্রশাসনের নজরে আনবেন। জেলাজুড়ে বিভিন্ন প্রান্তে থাকা হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে এই কাজে যুক্ত করতে চাইছে প্রশাসন। তারজন্য শুক্রবার ব্লকভিত্তিক প্রশিক্ষণ শুরু হল। আসানসোল রামকৃষ্ণ মিশনের আইটিআই কনফারেন্স হলে প্রশিক্ষণ হয়। এদিন বারাবনি ও সালানপুর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের এব্যাপারে বোঝানো হয়। জেলা প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আধিকারিকরা। তাঁরা আইনের দিকগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বোঝান। শুধু বাল্যবিবাহ নয়, শিশু-নাবালক নির্যাতন রোধেও তাঁরা যাতে অগ্রণী ভূমিকা নেন, সেই বিষয়ে তাঁদের বিস্তারিত জানানো হয়। 

Advertisement

বৃহস্পতিবার আসানসোল স্টেশনে শিশুশ্রম বিরোধী দিবস অনুষ্ঠিত হয়েছে। ‘সাথী’ নামে সরকারের একটি নির্দিষ্ট প্রকল্প এসেছে। যার মাধ্যমে অবহেলার শিকার বা ভিক্ষা ও শিশু শ্রমিক হিসেবে কাজ করা নাবালক-নাবালিকাদের চিহ্নিত করা হবে। তাদের আধার কার্ড বানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে চিকিৎসা করানো হবে। 
এমনকী স্কুলেও ভর্তি করিয়ে দেওয়া হবে। সেই প্রকল্পের প্রচার অনুষ্ঠান হয় আসানসোল রেল স্টেশনে। উপস্থিত ছিলেন জেলা জজ দেবীপ্রসাদ নাথ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস সহ জেলা শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিকরা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক আম্রপালি চক্রবর্তী বলেন, আমরা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সচেতন করেছি। বৃহস্পতিবার সাথী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দু’টি শিশুকে আমরা চিহ্নিতও করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ