সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুরে আদালতের নিয়োগ পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর হোয়াটস অ্যাপে উত্তর পাঠানোর অভিযোগে সোমবার পুলিস মালদহ থেকে এক যুবককে গ্রেপ্তার করল। ধৃতের নাম মজিবুর রহমান। তার বাড়ি মালদহের মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারডিতলা গ্রামে। সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চারদিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
Advertisement
সোমবার মজিবুরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস। তিনি বলেন, পরীক্ষার দিন মালদহের চাঁচল থানা এলাকার বাসিন্দা মাজেদুর রহমান নামে এক পরীক্ষার্থী হলের মধ্যে মোবাইল সহ ধরা পড়ে। তাকে হোয়াটস অ্যাপে উত্তর পাঠিয়েছিল মালদহের মজিবুর রহমান। সে মাজেদুরের বন্ধুর দাদা। একই দিনে দু’জনেই বাঁকুড়ায় আদালতের চাকরির পরীক্ষা দিতে এসেছিল।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি আদালতের চাকরির পরীক্ষা দিতে বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলে আসে মালদার চাঁচল থানা এলাকার বাসিন্দা মাজেদুর রহমান। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ থাকা সত্ত্বেও সোসিওলজিতে স্নাতক মাজেদুর লুকিয়ে দু’টি মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকে পড়ে। পরীক্ষা শুরুর পরেই হলে ডিউটি থাকা এক শিক্ষিকার সন্দেহ হয়। তিনি কাছে যেতেই মোবাইল দু’টি বেঞ্চের তলায় ফেলে দেয়। এরপরে পুলিসকে খবর দেওয়া হয়। তাকে গ্রেপ্তার করা হয়।