Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে ৫০ লক্ষ ব্যয়ে কমিউনিটি হলের উদ্বোধন করল এডিডিএ

শিল্পাঞ্চলের কালীর গ্রাম নামে পরিচিত দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিজুড়িতে উন্নয়নের কাজ শুরু করল এডিডিএ।

দুর্গাপুরে ৫০ লক্ষ ব্যয়ে কমিউনিটি হলের উদ্বোধন করল এডিডিএ
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলের কালীর গ্রাম নামে পরিচিত দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিজুড়িতে উন্নয়নের কাজ শুরু করল এডিডিএ। শনিবার গ্রামের কালচারাল শেডের শিলান্যাস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। গ্রামীণ এলাকার উন্নয়নের পাশাপাশি শহর দুর্গাপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা নিচ্ছে এডিডিএ। 

Advertisement

এদিনই দুর্গাপুর পুরসভার ১৬নম্বর ওয়ার্ডে ধাণ্ডাবাগে কমিউনিটি হলের উদ্বোধন করেন এডিডিএ চেয়ারম্যান ও মন্ত্রী। ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক হলটি গড়ে তুলেছে এডিডিএ। ২০০ আসনের এই হল হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। এই হলে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান আয়োজনে সুবিধা হবে। ধাণ্ডাবাগের ঋষি অরবিন্দ নগরে ২৫লক্ষ টাকা ব্যয়ে একটি নিকাশি নালারও উদ্বোধন হয় এদিন। পঞ্চায়েত মন্ত্রী বলেন, শ্মশানের ইলেক্ট্রিক চুল্লি থেকে নিকাশি নালা নির্মাণ বা কমিউনিটি হল তৈরি, অত্যন্ত দ্রুততার সঙ্গে উন্নয়নের কাজ করছে এডিডিএ। চেয়ারম্যান বলেন, আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। সাধারণ মানুষকে সচেতন হয়ে সেইসব নির্মাণগুলি রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কমিউনিটি হল ভালোভাবে রক্ষণাবেক্ষণ হবে বলে আশা রাখি।

Advertisement
সম্পর্কিত সংবাদ