Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

অঙ্কিতা কাণ্ডে দীর্ঘ জেরা অভিনেত্রীকে, সিবিআই তদন্ত দাবি করলেন বাবা-মা

উত্তরাখণ্ডের রাজনৈতিক চর্চায় এখন সবচেয়ে ‘ভাইরাল’ অভিনেত্রী ঊর্মিলা সানাওয়ারের নাম। অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড নিয়ে তাঁর ‘ভিআইপি’ দাবি নানা মহলে সাড়া ফেলে দিয়েছে

অঙ্কিতা কাণ্ডে দীর্ঘ জেরা অভিনেত্রীকে, সিবিআই তদন্ত দাবি করলেন বাবা-মা
  • ৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: উত্তরাখণ্ডের রাজনৈতিক চর্চায় এখন সবচেয়ে ‘ভাইরাল’ অভিনেত্রী ঊর্মিলা সানাওয়ারের নাম। অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড নিয়ে তাঁর ‘ভিআইপি’ দাবি নানা মহলে সাড়া ফেলে দিয়েছে। ২০২২ সালের ওই ঘটনা নিয়ে ঊর্মিলা দাবি করেছেন, বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতম এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। আর তাঁর এই দাবির পর থেকেই বেশ কয়েকটি মামলায় প্রাক্তন বিধায়ক সুরেশ রাঠোরের স্ত্রী ঊর্মিলার নাম জড়িয়েছে। বুধবার অঙ্কিতা ভাণ্ডারি খুনের মামলায় তাঁকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অন্যদিকে, মেয়ের খুনের তদন্ত সিবিআইকে দেওয়ার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন অঙ্কিতার বাবা-মা। শুধু তাই নয়, মামলায় নাম জড়ানো ‘ভিআইপি’র নাগাল পেতে তদন্তে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির তদারকিও দাবি করেছেন তাঁরা।

Advertisement


অভিনেত্রী ঊর্মিলা সানাওয়ার মঙ্গলবার রাতেই দেরাদুন আসেন। বুধবার সকালে তদন্তকারীদের সামনে হাজির হন তিনি। সূত্রের খবর, বুধবার অভিনেত্রীকে জেরা করার সময় তাঁর মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি অডিও ক্লিপিং বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আরও জানা যাচ্ছে, হরিদ্বারে বিশেষ তদন্তকারী দলও (সিট) ঊর্মিলাকে জিজ্ঞাসাবাদ করবে। এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অঙ্কিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করে সুবিচারের আশ্বাস দিয়েছেন।


উল্লেখ্য, ২০২২ সালে পাউরির বনন্ত্র রিসর্টের রিসেপশনিস্ট ১৯ বছরের অঙ্কিতা খুন হন। অভিযোগ ওঠে, রিসর্টের কর্ণধার পুলকিত আর্য এবং আরও দু’জনের বিরুদ্ধে। মামলায় তিনজনেরই যাবজ্জীবন সাজা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ