Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মৃত্যুসংবাদের গুজব ওড়ালেন অভিনেত্রী, আশ্বস্ত করলেন অনুরাগীদের

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল! সোশ্যাল মিডিয়াজুড়ে এমনই খবর ঘুরে বেড়াচ্ছিল।

মৃত্যুসংবাদের গুজব ওড়ালেন অভিনেত্রী, আশ্বস্ত করলেন অনুরাগীদের
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

মুম্বই, ৯ সেপ্টেম্বর: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল! সোশ্যাল মিডিয়াজুড়ে এমনই খবর ঘুরে বেড়াচ্ছিল। এমনকী বেশ কিছু সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে খবরও করে। বিষয়টি এতটাই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, বাধ্য হয়েই আসরে নামেন অভিনেত্রী কাজল। আজ, মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে অভিনেত্রী লেখেন, ‘আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে যে, আমার নাকি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ, এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি যে, ঈশ্বরের কৃপায় আমি পুরোপুরি ভালো রয়েছি। নিরাপদে রয়েছি। সকলের কাছে আর্জি, এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না।’

Advertisement

কাজলের মৃত্যুর খবরে, তাঁকে নিয়ে শোকজ্ঞাপন করতে থাকেন অনুরাগীরা। তাঁদের সকলকেই আশ্বস্ত করেছেন অভিনেত্রী। সন্তান হওয়ার পর আপাতত সিলভার স্ক্রিন থেকে দূরেই রয়েছেন তিনি। ফের ক্যামেরার সামনে কবে দেখা দেবেন কাজল সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ