প্রয়াত জনপ্রিয় ফসারি অভিনেত্রী ও গায়িকা ব্রিজিত বার্দো। বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৫৬ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ ছবির হাত ধরে আন্তর্জাতিক খ্যাতি পান শিল্পী। অভিনয় করেছেন লুই মালের ‘ভেরি প্রাইভেট অ্যাফেয়ার’, গোদারের ‘কনটেম্পট’ ছবিতে। হলিউডে ‘ভিভা মারিয়া’, শন কনারির বিপরীতে ‘শালাকো’ তাঁর উল্লেখযোগ্য ছবি। বব ডিলান এক সময় জানিয়েছিলেন, মাত্র ১৫ বছর বয়সে ব্রিজিতকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। সে কারণে রচনা করেছিলেন ‘সং ফর ব্রিজিত’ গানটি। যদিও গানটি কখনও মুক্তি পায়নি। কেবল অভিনয় নয়, গায়িকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছিলেন ব্রিজিত। ছবির দুনিয়া থেকে অবসর নিয়ে প্রাণী অধিকার আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি।



