Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ষাটে পা

৬০-এ পা দিলেন অভিনেতা সলমন খান। আজ, শনিবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে সাজসাজ রব। তবে লাগাতার হুমকির জের আর নিরাপত্তার কারণে বড় করে জন্মদিন পালন করা হবে না সলমনের।

ষাটে পা
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 ৬০-এ পা দিলেন অভিনেতা সলমন খান। আজ, শনিবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে সাজসাজ রব। তবে লাগাতার হুমকির জের আর নিরাপত্তার কারণে বড় করে জন্মদিন পালন করা হবে না সলমনের। সূত্রের খবর, পানভেলের ফার্মহাউজে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিন পালন করবেন সলমন। আমন্ত্রিত সলমনের কেরিয়ারের সব পরিচালকরাও। তবে সম্পূর্ণ অনুষ্ঠানটি ব্যক্তিগতই রাখতে চাইছেন অভিনেতা। কোনও ক্যামেরা পার্সন বা সাংবাদিককে ডাকা হয়নি বলেই শোনা যাচ্ছে। যদিও অনুরাগীদের একেবারে খালি হাতে ফেরাবেন না তিনি। এদিন মুক্তি পেতে পারে তাঁর পরের ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির ঝলক। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ