Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বেটিং অ্যাপ কাণ্ডে ইডি দফতরে অভিনেতা অঙ্কুশ, সমন পেলেন সোনু সুদও

নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। কিন্তু মঙ্গলবার তার আগেই দিল্লিতে ইডির দফতরে হাজির হলেন অঙ্কুশ হাজরা। সাদা শার্ট ও ব্লু ডেনিমেই দেখা গেল এই টলি অভিনেতাকে।

বেটিং অ্যাপ কাণ্ডে ইডি দফতরে অভিনেতা অঙ্কুশ, সমন পেলেন সোনু সুদও
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। কিন্তু মঙ্গলবার তার আগেই দিল্লিতে ইডির দফতরে হাজির হলেন অঙ্কুশ হাজরা। সাদা শার্ট ও ব্লু ডেনিমে দেখা গেল এই টলি অভিনেতাকে। হাতে ছিল একটি ফাইল। তাঁর সঙ্গে আইনজীবীও আছেন বলে সূত্রের খবর। বেটিং অ্যাপ কাণ্ডে গত আগস্ট মাসের শেষে অভিনেতা অঙ্কুশ সমন পেয়েছিলেন। টলিপাড়ায় তিনি প্রথম তারকা, যাঁকে বেটিং অ্যাপ মামলায় সমন পাঠানো হয়েছিল। ইডির স্ক্যানারে অভিনেত্রী মিমি চক্রবর্তীও। ওই একই মামলায় বলি অভিনেতা সোনু সুদকে এবার তলব করল ইডি। ২৪ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisement

দক্ষিণ ভারতের একটি ‘অবৈধ’ বেটিং অ্যাপের প্রচার ও বিজ্ঞাপনের কাজে যুক্ত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। ধরে ধরে তাঁদের তলব করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, এ ধরনের বেটিং অ্যাপ বেআইনি উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে। তারকারা প্রচার করায়, সহজেই প্রতারিত হয়েছেন সাধারণ মানুষ। গত জুলাই মাসে বেটিং অ্যাপ মামলায় ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল ইডি। সেই তালিকায় বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতী, কপিল শর্মা, প্রকাশ রাজ সহ আরও অনেকে ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ