Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশন দৃশ্যে অভিনয় খুব কঠিন

তস্করি: দ্য স্মাগলারস ওয়েব’ সিরিজে কাস্টমস অফিসার ‘মিতালি কামাথ’-এর চরিত্রে দেখা গিয়েছে অম্রুতা খানবিলকরকে। আলাপচারিতার শুরুতে উঠে আসে এই সিরিজের জন্য তাঁর অডিশনের কথা।

অ্যাকশন দৃশ্যে অভিনয় খুব কঠিন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বলিউড জার্নি নিয়ে আড্ডা দিলেন অভিনেত্রী অম্রুতা খানবিলকর।

Advertisement

ছোট থেকে বড়

‘তস্করি: দ্য স্মাগলারস ওয়েব’ সিরিজে কাস্টমস অফিসার ‘মিতালি কামাথ’-এর চরিত্রে দেখা গিয়েছে অম্রুতা খানবিলকরকে। আলাপচারিতার শুরুতে উঠে আসে এই সিরিজের জন্য তাঁর অডিশনের কথা। অম্রুতা বলেন, ‘প্রথমে আমি ছোট একটা চরিত্রের জন্য অডিশন দিতে গিয়েছিলাম। কাস্টিং ডিরেক্টর ভিকি সিদানা বলেছিলেন যে ছ’দিনের মতো একটা চরিত্র আছে। তারপর রাঘব স্যার (জয়রথ, পরিচালক) আর নীরজ স্যার আমাকে মিতালির চরিত্রের জন্য অডিশন দিতে বললেন। আমি অডিশনটা দিই, সেটা ওঁদের পছন্দ হল।

সবচেয়ে চ্যালেঞ্জিং

‘আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল অ্যাকশন করা, কারণ এটা আমার জন্য প্রথমবার ছিল। নীরজ পাণ্ডের ছবি বা সিরিজে মহিলা চরিত্ররা যখন অ্যাকশন করেন, সেটা খুব বাস্তবিক হয়, আর অনেক সময় তা চর্চায় উঠে আসে। সেই বাস্তবধর্মী অ্যাকশনটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল’— অকপটে জানান অম্রুতা।

টার্নিং পয়েন্ট

মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে অম্রুতাকে দেখা গিয়েছিল। ‘রাজি’ কী তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল? মাথা নেড়ে অভিনেত্রী বলেন, ‘নিশ্চয় ‘রাজি’ আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। শুধু আমার নয়, মেঘনা ম্যাম, আলিয়া, ভিকি (কৌশল) সবার জন্যই এই সিনেমাটা টার্নিং পয়েন্ট।’

বদলে যাওয়া যাত্রা

কোভিডের পর জীবন অনেক বদলে গিয়েছে বলে জানান অম্রুতা। তাঁর কথায়,  ‘কোভিডের আগে আমি খুব লাকি ছিলাম। বিশাল ভরদ্বাজ, মোহিত সুরির মতো অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছি। কিন্তু কোভিডের পরে পরিস্থিতি বদলে গেল।’ ধীরে ধীরে আবার ছন্দে ফিরে খুশি অম্রুতা। ‘এখন ভালো লাগছে যে জিনিসগুলো আবার সঠিক জায়গায় আসছে। হংসল মেহতার সঙ্গে ‘লুটেরে’ করেছি, এখন নীরজ স্যারের সঙ্গে কাজ করলাম। টিভিএফ-এর সঙ্গে একটা ওয়েব সিরিজ করছি। ধীরে ধীরে কাজে ফিরেছি, এটাই সবচেয়ে বড় কথা’— বললেন অম্রুতা।

দেবারতি ভট্টাচার্য • মুম্বুই

Advertisement
সম্পর্কিত সংবাদ