Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাক্তার-কর্মীদের মারধরে অভিযুক্তরা ক্ষমা চাইলেন

রোগীমৃত্যুর পর গাফিলতির অভিযোগে এক চিকিৎসক এবং পুরুষ নার্সকে হেনস্তার ঘটনায় আশ্চর্য সমাপতন দেখল শহর। অভিযোগকারী চিকিৎসক এবং পুরুষ নার্সের সঙ্গে দেখা করে তাঁদের কাছে গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করল রোগীর বাড়ির লোকজন।

ডাক্তার-কর্মীদের মারধরে  অভিযুক্তরা ক্ষমা চাইলেন
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রোগীমৃত্যুর পর গাফিলতির অভিযোগে এক চিকিৎসক এবং পুরুষ নার্সকে হেনস্তার ঘটনায় আশ্চর্য সমাপতন দেখল শহর। অভিযোগকারী চিকিৎসক এবং পুরুষ নার্সের সঙ্গে দেখা করে তাঁদের কাছে গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করল রোগীর বাড়ির লোকজন। সাক্ষী রইলেন হাসপাতালের বড় কর্তারা। দক্ষিণ কলকাতার একটি নামজাদা বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ঘটনার পর থেকে ন্যায়বিচারের দাবিতে সরব ছিল। 

Advertisement

ঘটনার সূত্রপাত, দিনসাতেক আগে। একবালপুর এলাকার এক সত্তরোর্ধ্ব স্ট্রোক আক্রান্ত রোগীকে ওই হাসপাতালে আনা হয়। অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। বৃদ্ধের মৃত্যুর পরপরই তাঁর মেয়ে ক্ষোভে, দুঃখে উত্তেজিত হয়ে পড়েন এবং গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত এক চিকিৎসক ও পুরুষ নার্সকে হেনস্তা ও মারধর করেন। 
এরপর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে সরব হয়েছিল ডব্লুবিডিএফ। শেষমেশ লিখিতভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি চিকিৎসক ও নার্সের সঙ্গে দেখা করে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন অভিযুক্তরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ