Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ বছর গ্রেপ্তারি এড়িয়েছে ধর্ষণে অভিযুক্ত! ২৪ ঘণ্টার মধ্যেই ধরার নির্দেশ হাইকোর্টের

অসুস্থতার ভান করে তিন বছর গ্রেপ্তারি এড়িয়েছে ধর্ষণে অভিযুক্ত! এহেন ঘটনার কথা জানতে পেরেই ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।

৩ বছর গ্রেপ্তারি এড়িয়েছে ধর্ষণে অভিযুক্ত! ২৪ ঘণ্টার মধ্যেই ধরার নির্দেশ হাইকোর্টের
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থতার ভান করে তিন বছর গ্রেপ্তারি এড়িয়েছে ধর্ষণে অভিযুক্ত! এহেন ঘটনার কথা জানতে পেরেই ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।  

Advertisement

হুগলির চুঁচুড়ার বাসিন্দা পার্থসারথি ঘোষের বিরুদ্ধে এক তরুণীর অন্তরঙ্গ ছবি ফাঁসের ভয় দেখিয়ে তাঁকে লাগাতার ধর্ষণ এবং লক্ষাধিক টাকা ও দামি গ্যাজেট ব্ল্যাকমেল করে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নিম্ন আদালত ও হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরও বিধাননগরে মামার বাড়িতে নিজেকে গুরুতর অসুস্থ ও মানসিক রোগী দাবি করে অক্সিজেন মাস্ক পরে গ্রেপ্তারি এড়িয়ে যাচ্ছিল অভিযুক্ত। শুধু তাই-ই নয়, নির্যাতিতার আইনজীবীর অভিযোগ, ওই অবস্থায় অভিযুক্ত হুমকি দিত। বিষয়টি শোনার পরই অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘পশ্চিমবঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও গ্রেপ্তার হয় না! অবিলম্বে ওই অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ বৃহস্পতিবার রাজ্যের তরফে জানান হয়, পার্থসারথি ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। এরপরই প্রধান বিচারপতি বিধাননগর থানাকে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে গ্রেপ্তারির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ