Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার অভিযুক্ত কংগ্রেস নেতা

গতকাল, সোমবার দুপুরে ফরাক্কায় এক কংগ্রেস নেতার বাড়ির ছাদে বিস্ফোরণ ঘটে। যার তীব্রতায় বাড়ির পাঁচিলের একটি বড়ো অংশ চুরমার হয়ে যায়।

ফরাক্কায় বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার অভিযুক্ত কংগ্রেস নেতা
  • ২১ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভিনরাজ্যে পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ফরাক্কায় বাড়ির ছাদে বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত কংগ্রেস নেতাকে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সাইমুল শেখ। তাকে রাজ্যে আনা হচ্ছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জেরা করবে পুলিশ।

Advertisement

গতকাল, সোমবার দুপুরে ফরাক্কায় এক কংগ্রেস নেতার বাড়ির ছাদে বিস্ফোরণ ঘটে। যার তীব্রতায় বাড়ির পাঁচিলের একটি বড়ো অংশ চুরমার হয়ে যায়। এদিন খবর পেয়ে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের পরিবারের দু’জনকে আটক করলেও গা ঢাকা দেয় সাইমুল শেখ নামে ওই কংগ্রেস নেতা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে নির্মাণকাজ চলছিল। শ্রমিকরা বরাতজোরে রক্ষা পেয়েছেন। বিস্ফোরণের পর এলাকার পরিস্থিতি থমথমে। এঘটনায় কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে শাসকদল। তাদের দাবি, কংগ্রেস ভোটের আগে এলাকায় অশান্তি ও সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টির পরিকল্পনা করছে। কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, পুরোটাই তৃণমূলের চক্রান্ত।

সম্পর্কিত সংবাদ