Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

৬ বছরের শিশুকে ধর্ষণ সূতিতে গ্রেপ্তার অভিযুক্ত

সূতিতে ছ’বছরের এক শিশুকন্যাকে কবরস্থানের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সূতির লক্ষ্মীপুর পঞ্চায়েতে এঘটনা ঘটে।

৬ বছরের শিশুকে ধর্ষণ সূতিতে গ্রেপ্তার অভিযুক্ত
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: সূতিতে ছ’বছরের এক শিশুকন্যাকে কবরস্থানের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সূতির লক্ষ্মীপুর পঞ্চায়েতে এঘটনা ঘটে। হঠাৎই শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। পরে পুলিশ গিয়ে যুবককে গ্রেফতার করে। ধৃত সাহেব শেখ ওই থানা এলাকারই বাসিন্দা। ওই রাতেই শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ধৃত যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা জানান, ধৃত যুবক বিভিন্ন নেশায় আসক্ত। তাঁরা ওই যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সূতি থানার এক আধিকারিক বলেন, গ্রামের নির্জন কবরস্থানের ঝোপে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুর মুখে ও শরীরের নানা স্থানে আঁচড়ের চিহ্ন রয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুকন্যা পাড়ায় খেলাধুলা করছিল। এমন সময় এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়। তখন অন্ধকারের সুযোগ নিয়ে সাহেব শেখ মেয়েটিকে কবরস্থানের বাঁশবাগানে নিয়ে যায়। বাঁশবাগান থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করেন। ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার সকালে পুলিশ অভিযুক্ত যুবককে ফের ঘটনাস্থলে নিয়ে যায়। যুবককে নিয়ে ওই ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। সূতির লক্ষ্মীপুর পঞ্চায়েতের প্রধান নুর ইমাম বলেন, পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ