Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআরের কাজে যাওয়ার সময় দুর্ঘটনা, ১ মহিলার মৃত্যু, জখম আরও একজন

জলপাইগুড়ির দশদরগা এলাকা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন আরও একজন মহিলা। মৃতার নাম শম্পা রায় (২৬)।

এসআইআরের কাজে যাওয়ার সময় দুর্ঘটনা, ১ মহিলার মৃত্যু, জখম আরও একজন
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ১৩:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির দশদরগা এলাকা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত্যু হল এক মহিলার। জখম হয়েছেন আরও একজন মহিলা। মৃতার নাম শম্পা রায় (২৬)। জানা গিয়েছে, তিনি খাদ্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন। অন্যদিকে, আহতের নাম পায়েল মহন্ত হাজরা। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের দুজনেরই বাড়ি বেলাকোবা এলাকায়। আজ সকাল ১০টা নাগাদ এসআইআরের কাজের জন্য তাঁরা ময়নাগুড়ি যাচ্ছিলেন। 

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, একটি স্কুটারে চেপে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই পিছন থেকে এসে একটি কন্টেনার সজোরে তাঁদের ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শম্পার মৃত্যু হয়। পঞ্চায়েত দপ্তরের কর্মী পায়েল গুরুতর জখম হন। পরিবারের দাবি, অন্যদিন বাসে করেই যাতায়াত করতেন তাঁরা। এদিন দেরি হয়ে যাওয়ায় স্কুটার নিয়ে বেরিয়েছিলেন পায়েল। পথে বান্ধবী শম্পাকেও স্কুটারে তুলে নেন। দুজনেই এসআইআরের কাজে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। পরিজনরা জানিয়েছেন, কাজের চাপ থাকায় টেনশনেও ছিলেন তাঁরা।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ