Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলপাহাড়িতে দুর্ঘটনা: বারুইপুরে প্রীতির দেহ ফিরতেই কান্নার রোল

ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ঘাগরা জলপ্রপাতে দুর্ঘটনায় মৃত প্রীতি দত্তের নিথর দেহ সোমবার রাতে বারুইপুরে নিয়ে আসা হয়।

বেলপাহাড়িতে দুর্ঘটনা: বারুইপুরে  প্রীতির দেহ ফিরতেই কান্নার রোল
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ঘাগরা জলপ্রপাতে দুর্ঘটনায় মৃত প্রীতি দত্তের নিথর দেহ সোমবার রাতে বারুইপুরে নিয়ে আসা হয়। কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন ও প্রতিবেশীরা। মোড়ে মোড়ে ভিড়  জমিয়েছিল মানুষ। ছেলে প্রিয়ঙ্কন দুপুরেই অন্যদের সঙ্গে চলে এসেছে বাড়ি। মাকে হারিয়ে সে বাকরুদ্ধ। আসেন হরিনাভির বাসিন্দা দীপালি মিত্র। তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘ছেলে জলে পড়ে যেতেই প্রীতি ঝাঁপ দিয়েছিল। ওর মাথা পাথরে লাগে। তারপরই তলিয়ে যায়।’ জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সকাল ১১টা নাগাদ ময়নাতদন্ত হয় ওই বধূর। বেলা আড়াইটে নাগাদ তাঁর দেহ নিয়ে বাড়ির লোকজন বারুইপুরের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৯টায় হরিহরপুর পঞ্চায়েতের বেনিয়াডাঙা বর্ধনপাড়ায় প্রীতির শ্বশুরবাড়িতে দেহ এসে পৌঁছায়। রাতেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ