Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু সরকারের নামে নালিশ আবু তাহেরদের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছিলেন আগেই। এবার সুযোগ পেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যের শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে অভিযোগ জানালেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান।

প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু সরকারের নামে নালিশ  আবু তাহেরদের
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছিলেন আগেই। এবার সুযোগ পেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজ্যের শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে অভিযোগ জানালেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ জেলার এই তিন সংখ্যালঘু সাংসদ এখন এনডিএর শরিক দল এনসিপিআইতে। তাও নিজেদের সম্প্রদায়ের স্বার্থকেই সামনে রাখছেন তাঁরা। শুক্রবার এনসিপিআই সদস্যদের প্রাতঃরাশ বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই সুযোগ বুঝে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন তিনজন। বৈঠকের পর আবু তাহের বলেন, মুর্শিদাবাদে মসজিদ থেকে আজানের মাইক্রোফোন, লাউডস্পিকার সরিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে নির্দিষ্ট ডেসিবলেই আজানের মাইক বাজানো হয়। তারপরেও কেন তা সরিয়ে দেওয়া হবে? বিষয়টি নিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানিয়েছি। একইভাবে এদিন প্রধানমন্ত্রীকেও বলেছি। তিনি জানিয়েছেন, আচ্ছা দেখছি কী করা যায়!’ তিন সংখ্যালঘু সাংসদের দাবি, মুর্শিদাবাদে কয়েক লক্ষ ভোটারের নাম এসআইআরে বাদ যাওয়ায় তাঁরা উদ্বেগে দিন কাটাচ্ছেন। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ডিসেম্বর মাসের মধ্যেই বাদ যাওয়া ভোটারদের বিষয়টির ইতিবাচক নিষ্পত্তির অনুরোধ করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ