Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আবু সাঈদ হত্যা: ঢাকায় দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আবু সাঈদের খুনের ঘটনায় দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ড দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

আবু সাঈদ হত্যা: ঢাকায় দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ডের নির্দেশ
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আবু সাঈদের খুনের ঘটনায় দুই প্রাক্তন পুলিশকর্মীকে মৃত্যুদণ্ড দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বাকি ২৮ অভিযুক্তের মধ্যে বেশ কয়েকজনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ নাগাদ সাজা ঘোষণা করে বিচারপতি মহম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল। 

Advertisement

বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আবু সাঈদ। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বিক্ষোভ চলাকালীন তাঁকে গুলি করে খুন করা হয়। হত্যাকাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আরও উত্তাল হয়ে ওঠে জনতা। গণ আন্দোলনের জেরে একমাসের মধ্যেই শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে চলে আসেন মুজিব-কন্যা।
আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযুক্তদের মোট ৩০ জনের নাম রয়েছে। এদিন প্রাক্তন সহকারী সাব-ইনস্পেক্টর আমির হোসেন ও প্রাক্তন কনস্টেবল সুজনচন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয় অপরাধ ট্রাইবুনাল। এই দু’জনের পাশাপাশি আরও চারজন অভিযুক্ত এজলাসে উপস্থিত ছিল। বাকিরা পলাতক।

Advertisement
সম্পর্কিত সংবাদ