Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসের তালিকা থেকে বাবার নাম বাদ দিতে আবেদন টিএমসিপি নেতার

আবাসের তালিকা থেকে বাবার নাম বাদ দিতে আবেদন টিএমসিপি নেতার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগের অন্ত নেই। তবে এবার দেখা গেল উল্টো চিত্র। আউশগ্রামে আবাস যোজনার তালিকা থেকে নিজের বাবার নাম বাদ দেওয়ার জন্য বিডিওর দ্বারস্থ হলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা। আউশগ্রাম-১ ব্লকের দিগনগর-২ পঞ্চায়েতের গোপীনাথবাটি গ্রামের বাসিন্দা তন্ময় গোস্বামী ওই ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে রয়েছেন। তাঁর বাবা প্রভাত গোস্বামীর নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে। তন্ময়বাবু বলেন, পাকাবাড়ি করেছি তাই এখন আর আবাস প্রকল্পের বাড়ি দরকার নেই। এদিন ওই নেতার কাজে খুশি দলের বিধায়ক অভেদানন্দ থান্ডার। তিনি বলেন, তন্ময় একটা ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। আউশগ্রাম-১ বিডিও কামরুল ইসলাম বলেন, এটাই তো হওয়া উচিত।আউশগ্রাম-১ ব্লকে ৪ হাজার ৯১৭জন উপভোক্তার নাম এসেছে। এখন বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে। কোন উপভোক্তা পাওয়ার যোগ্য আর কে যোগ্য নয়। তবে এখনও পর্যন্ত ২৫ শতাংশ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যেতে পারে বলে ব্লক সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত বাড়ি দরকার নেই বলে দু’জন সরাসরি বিডিও অফিসে আবেদন জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ