Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস: নাম বাদ দিতে বিডিও’কে মেসেজ বিজেপি নেতার

আবাস: নাম বাদ দিতে বিডিও’কে মেসেজ বিজেপি নেতার
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: আবাস যোজনার ঘর নেব না, বিডিও’কে লিখিত জানালেন মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সদস্য বিপিন বর্মন। বিপিনবাবুর বাড়ি নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামে। তাঁর স্ত্রী জয়া বর্মনের নামে ঘর বারাদ্দ হয়েছে। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে মাথাভাঙা-১ এর বিডিও শুভজিৎ মণ্ডলকে নাম বাতিল করার আবেদন জানিয়েছেন। বিপিনবাবু বিজেপি করেন। বর্তমানে সপরিবারে তিনি ভিনরাজ্যে রয়েছেন। সেখান থেকেই বিডিও’কে তিনি মেসেজ পাঠিয়েছেন। 
Advertisement
বিপিন বর্মন টেলিফোনে বলেন, আমি কাজের সূত্রে ভিনরাজ্যে রয়েছি। বাড়িতে আমার বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ি আছেন। শুনছি, আবাস যোজনার সার্ভে টিমের লোকজন আমার বাড়িতে কয়েকদিন গিয়েছেন। আমি আইডি নম্বর জোগাড় করে এদিন বিডিও’কে জানিয়েছি স্ত্রীর নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হোক। আমাদের পাকা বাড়ি রয়েছে, এ কারণেই আবাস যোজনার ঘর নিচ্ছি না। অন্য কেউ আবাস যোজনার ঘর পাক, আমি এটাই চাই। 
মাথাভাঙা-১ এর বিডিও বলেন, বিপিনবাবু পঞ্চায়েত সমিতির সদস্য। উনি হোয়াটসঅ্যাপে আবাস যোজনার তালিকা থেকে ওঁর স্ত্রী জয়া বর্মনের নাম বাতিল করার আবেদন করেছেন। এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
সম্পর্কিত সংবাদ