সংবাদদাতা, সিউড়ি: রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ঘরের জন্য কাউকে কাটমানি বা টাকা না দেওয়ার জন্য এলাকায় মাইকিং করল হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলার বাড়ি’র প্রথম কিস্তির ৬০হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। বীরভূমের প্রায় ৫২ হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে। রাজ্যের প্রায় ৫০ লক্ষ উপভোক্তাকে এই সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় দুঃস্থ গ্রামবাসীদের জন্য রাজ্য সরকার এই প্রকল্পে এককভাবে অর্থ বরাদ্দ করেছে।
Advertisement
কিন্তু বাড়ির টাকা ঢোকা শুরু হতেই বেশকিছু নেতাকর্মী উপভোক্তাদের কাছে এই টাকার ভাগ চাইতে শুরু করেছে। হামেশাই এই অভিযোগ আসছে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে। সেই কারণেই রাজ্য নেতৃত্ব সাফ হুঁশিয়ারি দিয়েছেন বাড়ির টাকার ভাগ চাইলে সরাসরি তৃণমূল কার্যালয়ে অভিযোগ জানানোর জন্য। রাজ্য নেতৃত্বের সেই নির্দেশ অনুযায়ী দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব মাইকিং করে এলাকায় সচেতনতামূলক প্রচার শুরু করেছে।
রবিবার হেতমপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে গিয়ে মাইকিং করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের উদ্দেশে বলা হয়েছে, যদি কোনও তৃণমূল নেতা বা কর্মী উপভোক্তাদের কাছে আবাস যোজনা প্রকল্পের টাকার ভাগ অর্থাৎ কাটমানি চেয়ে থাকেন তাদের বিরুদ্ধে দ্রুত স্থানীয় তৃণমূল কার্যালয়ে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। তাঁরা জানান, এরকম যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলি, গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হেরাস তুল্লাহ সহ অন্যান্য কর্মী-সমর্থকরা। তৃণমূল নেতারা বলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী দরিদ্র মানুষদের জন্য এই প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে। তাই সেই টাকা দরিদ্রদের প্রাপ্য। অনেকেই সেই টাকার ভাগ নেওয়ার চেষ্টা করছে। যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ যেন স্থানীয় তৃণমূল কার্যালয়ে অভিযোগ জানান। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।