Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের রক্ষাকবচ বহাল

হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রইল। বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন অভিযোগে অভিষেকের বিরুদ্ধে ১৬টি এফআইআর দায়ের হয়।

অভিষেকের রক্ষাকবচ বহাল
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রইল। বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন অভিযোগে অভিষেকের বিরুদ্ধে ১৬টি এফআইআর দায়ের হয়। তার প্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ডহারবারের সাংসদ। সেই মামলায় এদিন অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণন এবং অয়ন ভট্টাচার্য। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান, গত ৪ মে-র আগে অভিষেকের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়েছিল কি না। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ৪ মে-র আগে অভিষেকের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এরপরই বিচারপতি বলেন, ‘অভিষেকের আবেদন মোতাবেক আদালত এখনই কোনো এফআইআর খারিজ করছে না। পুলিশ তদন্ত করুক। অভিষেককে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হবে। তবে তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ