Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পুরস্কার পাওয়া গাড়ি চালাতে পারছেন না অভিষেক শর্মা

এশিয়া কাপে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়ে নগদ ১৩ লক্ষ টাকার সঙ্গে হাভাল এইচ-৯ এসইউভি পেয়েছেন অভিষেক শর্মা।

পুরস্কার পাওয়া গাড়ি চালাতে পারছেন না অভিষেক শর্মা
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়া কাপে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়ে নগদ ১৩ লক্ষ টাকার সঙ্গে হাভাল এইচ-৯ এসইউভি পেয়েছেন অভিষেক শর্মা। শুভমান গিলের সঙ্গে গাড়ির ভিতরে বসে তাঁকে ছবি তুলতেও দেখা গিয়েছিল। তবে দেশের মাটিতে এই গাড়ি চালানোর সুযোগ নেই। এমনকী, ওই গাড়ি ভারতে আনতেও পারেননি তিনি। আসলে হাভাল এইচ-৯ গাড়িতে চালকের আসন বাঁ-দিকে। অর্থাৎ, ড্রাইভার বসবেন বাঁ-দিকে। কিন্তু ভারতে শুধুমাত্র ড্রাইভারের ডানদিকে বসার অনুমতি রয়েছে। অর্থাৎ, এমন কোনও যানবাহন রাস্তায় চলবে না যেখানে চালক বসবেন গাড়ির বাঁ-দিকে। এখানেই হয়েছে সমস্যা। সড়ক নিরাপত্তা ও যানবাহন রেজিস্ট্রেশন আইনেই আটকে যাচ্ছে এই গাড়ি। সেজন্য চালানো দূর অস্ত, দেশেই আনা যায়নি হাভাল এইচ-৯ গাড়িটিকে।

Advertisement

জানা গিয়েছে, অভিষেকের এই সমস্যার কথা জানতে পেরে নভেম্বরের মধ্যে ভারতের বাজারে হাভাল এই এসইউভি নিয়ে আসছে। তবে তাতে ড্রাইভারের আসন থাকবে ডানদিকে। এটা হলে মুশকিল-আসান হবে অভিষেকের। তখন সেই মডেলটি চালাতে পারবেন বাঁ-হাতি ওপেনার। তবে এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি হাভাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, এশিয়া কাপে সাত ইনিংসে ৪৪.৮৬ গড়ে ৩১৪ রান করেন অভিষেক। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। মোট ৩২টি বাউন্ডারি ও ১৯টি ছক্কা হাঁকান। এখন আসন্ন অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজের প্রস্তুতি নিচ্ছেন অভিষেক।

Advertisement
সম্পর্কিত সংবাদ