Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জনগণের মুখোমুখি হোক কমিশন, দাবি অভিষেকের

স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে তোপ দাগা অব্যাহত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

জনগণের মুখোমুখি হোক কমিশন, দাবি অভিষেকের
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে তোপ দাগা অব্যাহত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সামাজিক মাধ্যমে অভিষেক ফের দাবি করেছেন, এসআইআর করার আগে লোকসভা ভেঙে দিয়ে জনগণের মুখোমুখি হোন। কেন্দ্র যদি এসআইআরকে সমর্থন করে, তাহলে জনগণের সঙ্গে প্রতারণা করা। কেননা ওই ভোটার তালিকা দিয়েই ২০২৪ সালের লোকসভা নির্বাচন হয়েছে। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে সমাজের বিশিষ্ট মানুষজন এসআইআর নিয়ে সরব হয়েছেন। ইউটিউবার ধ্রুব রাঠে সরাসরি বলেছেন, নির্বাচন কমিশনের স্বচ্ছতার অভাব ধরা পড়ছে ছত্রে ছত্রে। যে ধরনের ঘটনা সামনে আসছে তাতে অপরাধীর মতোই আচরণ করছে নির্বাচন কমিশন। ‘এক দেশ এক ভোট’ ব্যবস্থাকে কার্যকর করার দিকে এগচ্ছে তারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ