নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক দলে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষানকে। কিন্তু বাইক দুর্ঘটনায় তিনি চোট পেয়েছেন। এখনও পুরো ফিট নন। তাই দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল স্কোয়াড থেকে বাদ পড়লেন তিনি। তাঁর পরিবর্তে এখন নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। চোটের কারণে সরে দাঁড়িয়েছেন পেসার আকাশ দীপ। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বিহারের মুখতার হুসেন। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন রিয়ান পরাগ।



