Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের প্রত্যাঘাতে খতম মাসুদের ভাই তথা কান্দাহার বিমান অপহরণের মূল চক্রী আব্দুল রউফ

১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর। ক্যালেন্ডারে খুবই গুরুত্বপূর্ণ তারিখ।

ভারতের প্রত্যাঘাতে খতম মাসুদের ভাই তথা কান্দাহার বিমান অপহরণের মূল চক্রী আব্দুল রউফ
  • ৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

করাচি, ৮ মে: ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর। ক্যালেন্ডারে খুবই গুরুত্বপূর্ণ তারিখ। সেইদিনই নেপালের কাঠমাণ্ডু থেকে দিল্লি ফিরছিল ইন্ডিয়ান এয়ারলাইনসের বিমান আইসি ৮১৪। মাঝ আকাশে সেই বিমান ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে নামিয়েছিল জঙ্গিরা। যাত্রীদের মুক্তির শর্তে ভারতের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে। পরবর্তীকালে সেই জয়েশ প্রধানের চক্রান্তেই ভারতে চলেছে একের পর এক জঙ্গি হামলা। আর সেই কান্দাহার বিমান অপহরণের মূল চক্রী ছিলেন মাসুদের ভাই তথা জয়েশ জঙ্গি আব্দুল রউফ আজহার।

Advertisement

দীর্ঘদিন ধরেই ভারতের হিটলিস্টে থাকা এই জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার রাতে ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুরের’ জেরে খতম হয়েছেন আব্দুল। জয়েশ-ই-মহম্মদের অপারেশনল হেড ছিলেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’-এর অন্তর্গত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে জয়েশের হেড কোয়ার্টার আল্লা জামিয়া মসজিদ গুঁড়িয়ে দেয় ভারত। এই এয়ারস্ট্রাইকে মাসুদের পরিবারের ১০ জন সদস্য ও চার ঘনিষ্ঠের মৃত্যু হয় বলে জানা যায়। খোদ জয়েশ প্রধান মাসুদ সেই কথা স্বীকার করেন। আজ, বৃহস্পতিবার জানা গিয়েছে, ভারতের সেই প্রত্যাঘাতে খতম হয়েছেন মাসুদের ভাই আব্দুলও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ