Bartaman Logo
১০ জুন, ২০২৬

হরভজনের বাংলোর দেওয়ালে ‘গদ্দার’ লিখলেন আপ কর্মীরা

আপের জার্সি খুলে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার সাত সদস্য। সেই তালিকাতেই রয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং

হরভজনের বাংলোর দেওয়ালে ‘গদ্দার’ লিখলেন আপ কর্মীরা
  • ২৬ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

জলন্ধর: আপের জার্সি খুলে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার সাত সদস্য। সেই তালিকাতেই রয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। দলবদলের পরের দিনই শনিবার তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ দেখালেন আপের কর্মী-সমর্থকেরা। শুধু তাই নয়, জলন্ধরে হরভজনের বাংলোর দেওয়ালে কালো স্প্রে রঙ দিয়ে ‘গদ্দার’ লিখে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, গতকালই হরভজন ও রাঘব চাড্ডা সহ এই সাত দলবদলুকে ‘গদ্দার’ বলে তোপ দেগেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবত মান। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আপের ঘর ভেঙে পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে পদ্ম শিবির। আর এদিন হরভজনের বাংলোর বাইরে বিক্ষোভ দেখাতে পৌঁছে যান আপের কর্মীরা। কালো কাপড়ে চোখ বেঁধে তাঁরা প্রতিবাদ জানান। প্রাক্তন ক্রিকেটারের বাংলোর দেওয়ালে ‘গদ্দার’ লিখে দেন তাঁরা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ