Bartaman Logo
১৬ জুন, ২০২৬

ফের ভাঙন আপে, বিজেপিতে যোগ দিলেন ভগবন্ত মানের ভাই

চলতি মাসের শেষেই পাঞ্জাবে পুর নির্বাচন। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে রাজ্যের শাসকদল আম আদমি পার্টিতে ফের ভাঙন।

ফের ভাঙন আপে, বিজেপিতে যোগ দিলেন ভগবন্ত মানের ভাই
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি মাসের শেষেই পাঞ্জাবে পুর নির্বাচন। বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে রাজ্যের শাসকদল আম আদমি পার্টিতে ফের ভাঙন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের তুতো ভাই জ্ঞান সিং মান যোগ দিলেন বিজেপিতে। রাজ্যের বিজেপি সভাপতি সুনীল জাখার এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

আপ সরকারের সমালোচক হিসাবে আগে থেকেই খবরে ছিলেন জ্ঞান সিং। নানা সময়ে বিভিন্ন সরকারি সিদ্ধান্ত নিয়ে ভগবন্ত মানের সমালোচনাও করেছেন। এর আগে আপের রাঘব চাড্ডা এবং সন্দীপ পাঠক গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তার জেরে রাজ্যসভায় আপ বিধায়ক সংখ্যা ১০ থেকে কমে হয়েছে ৩। এবার পুরভোটের আগে জ্ঞান সিংয়ের দলবদলে আপের আরও চাপ বাড়ল বলে অভিমত রাজনৈতিক মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ