Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের বন্ধুত্ব

বিচ্ছেদ হলে কি বন্ধুত্ব থাকতে নেই? আমির খান এ ধারণায় মোটেই বিশ্বাস করেন না।

আমিরের বন্ধুত্ব
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিচ্ছেদ হলে কি বন্ধুত্ব থাকতে নেই? আমির খান এ ধারণায় মোটেই বিশ্বাস করেন না। বরং প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই পছন্দ করেন তিনি। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল প্রায় ২৩ বছর আগে। তা সত্ত্বেও দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট। মেয়ে ইরা খানের বিয়েতে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ সেরেছিলেন আমির ও রীনা। সঙ্গে ছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। সদ্য আমির প্রকাশ্যে এনেছেন, নতুন প্রেমের কথা। বেঙ্গালুরুর মেয়ে গৌরীর সঙ্গে প্রেম করছেন তিনি। অভিনেতার পরিবারের সকলেই এই সম্পর্ক মেনে নিয়েছেন। এই আবহে সম্প্রতি গৌরীকে নিয়ে রীনার বাড়িতে গেলেন আমির। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। সঙ্গে ছিলেন ছেলে জুনেদ খানও। সৌজন্যমূলক সাক্ষাতেই তাঁরা রীনার বাড়ি গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ