• পুরোদমে চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজ। এর জেরে পিছচ্ছে আমির খানের ছবি। রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে দাদাসাহেব ফালকের বায়োপিকে অভিনয় করছেন আমির। জানুয়ারি মাস থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। যদিও চিত্রনাট্য নিয়ে এখনও সন্তুষ্ট নন নির্মাতারা। সে কারণে আবার সম্পাদনা করা হবে চিত্রনাট্যটি। তারপরই শ্যুটিং ফ্লোরে যাবে পুরো টিম। আমির অবশ্য এখন মন দিয়েছেন প্রযোজনাতেই। তাঁর ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে সাফল্য পেয়েছিল। বর্তমানে বীর দাস পরিচালিত ‘হ্যাপি প্যাটেল’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। সম্প্রতি সুনীল গ্রোভারের সঙ্গে আমিরের মজাদার একটি প্রচারমূলক ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে সুনীলকে দেখা গিয়েছে আমিরের বেশে। আর কে আসল আর কে-ই বা নকল, তা নিয়েই নানা মজার মুহূর্ত তৈরি হয়েছে ভিডিওতে।



