Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মোবাইল চুরির অপবাদে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধর, ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ

মোবাইল চুরির অপবাদে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সন্তোষপুরের রবীন্দ্র নগর থানা এলাকায়।

মোবাইল চুরির অপবাদে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধর, ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ
  • ৩ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: মোবাইল চুরির অপবাদে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সন্তোষপুরের রবীন্দ্র নগর থানা এলাকায়। ওই যুবককে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়(যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বর্তমান)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ছোঘড়িয়া গ্রামের বাসিন্দা শাহেনশা, কলকাতায় একটি কারখানা খুলেছে।

Advertisement

সেখানেই ছোঘড়িয়ার নাবালক সামসাদ আলিকে(১৪) কাজ দেওয়ার নাম করে নিয়ে আসেন শাহেনশা। এর মাঝে শাহেনশার মোবাইল হারিয়ে যায়। যদিও শাহেনশার দাবি, তার মোবাইল চুরি করেছে সামসাদ নামের ওই নাবালক। তারপরেই সামসাদের উপর অত্যাচার শুরু করেন শাহেনশা। সেই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই ইসলামপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থানার পুলিস শাহেনশার বাবাকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, সামসাদ নামের ওই নাবালক কলকাতা থেকে নিজের বাড়িতে ফেরার পর থেকেই নিখোঁজ। তল্লাশি শুরু করেছে পুলিস।  

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ