নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যে এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ! এবার উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় আত্মঘাতী হলেন এক যুবক। তার নাম সুমন মজুমদার (৩২)। মৃতের মা দীপা মজুমদারের অভিযোগ, দু’দিন আগে বাড়িতে এসআইআর-এর ইনিউমারেশন ফর্ম এসেছে। তারপর থেকেই টেনশনে ছিল সুমন। কারণ ২০০২ সালে ওরা অশোকনগরে থাকত। ভোট দিত না। কোনও কাগজপত্র নেই। মৃতের মায়ের দাবি, সুমন বারবার বলতো, কাগজপত্রের দরকার। সুমন যখন খুব ছোট তখন আমার স্বামী মারা গিয়েছেন। আমার বাবা-মাও মারা গিয়েছে।



