Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মনস্তাত্ত্বিক থ্রিলারে লড়াইয়ের গল্প

সমীর মণ্ডলের জেলমুক্তি দিয়ে গল্পের শুরু। যিনি তাঁর ছাত্রী নন্দিনী গুপ্তকে খুনের অভিযোগে দীর্ঘ সাত বছর জেল খেটেছেন।

মনস্তাত্ত্বিক থ্রিলারে লড়াইয়ের গল্প
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সমীর মণ্ডলের জেলমুক্তি দিয়ে গল্পের শুরু। যিনি তাঁর ছাত্রী নন্দিনী গুপ্তকে খুনের অভিযোগে দীর্ঘ সাত বছর জেল খেটেছেন। আদালত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁকে মুক্তি দিলেও সমাজ এবং পরিবার তাঁকে গ্রহণ করতে অস্বীকার করে। সমীরের স্ত্রী সুষমা এখন সমীরেরই বন্ধু অশোকের বিবাহিতা স্ত্রী এবং সমীরের মেয়ে তুলি এখন অশোককেই নিজের বাবা বলে জানে।

Advertisement

পরিচালক রাজা চন্দর আসন্ন ওয়েব সিরিজ ‘কাটাকুটি ২’-এর গল্প এভাবেই এগবে। অভিনয় করছেন সুব্রত দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, শ্রীজা ভট্টাচার্য, রানা বসু ঠাকুর প্রমুখ। চিত্রনাট্য অনুযায়ী, সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন বিশ্বাস করেন সমীর নির্দোষ। একটি সমান্তরাল তদন্ত শুরু করেন তাঁরা। তদন্তের সূত্র ধরে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে রঙিন-এর নাম। চিত্রনাট্য লিখেছেন রুদ্রদীপ চন্দ।
এই সিরিজ একটি অন্ধকার মনস্তাত্ত্বিক থ্রিলার। যা একজন বাবার কলঙ্কমুক্ত হওয়ার মরিয়া লড়াইয়ের গল্প বলে। কলাকুশলীদের নিয়ে শ্যুটিং করছেন রাজা। শীঘ্রই ক্লিক প্ল্যাটফর্মে দর্শক দেখতে পাবেন এই সিরিজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ