Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

নাম উল্লেখ না করে কেটিআরকে কটাক্ষ কবিতার

ক্ষমতার লড়াইয়ে জর্জরিত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। বৃহস্পতিবার নাম না করে দাদা কে টি রামা রাওয়ের বিরুদ্ধে সরব হলেন কেসিআর-কন্যা কে কবিতা।

নাম উল্লেখ না করে কেটিআরকে কটাক্ষ কবিতার
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ক্ষমতার লড়াইয়ে জর্জরিত তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। বৃহস্পতিবার নাম না করে দাদা কে টি রামা রাওয়ের বিরুদ্ধে সরব হলেন কেসিআর-কন্যা কে কবিতা। তাঁর অভিযোগ, কিছু দলীয় নেতা বিজেপির সঙ্গে বিআরএসকে মিশিয়ে দিতে চাইছেন। একইসঙ্গে দলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি। জানান, তাঁকে সরাতে দলের অন্দরেই গোপন রাজনীতি চলছে। 

Advertisement

গত ২ মে কেসিআরকে একটি চিঠি লেখেন বিধান পরিষদের সদস্য কবিতা। কয়েক সপ্তাহ পরে সেই চিঠি প্রকাশ্যে চলে আসে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হন কবিতা। বিআরএস নেত্রীর দাবি, দলের ভাড়া করা সোশ্যাল মিডিয়া কর্মীরা তাঁকে আক্রমণ করছে। তা সত্ত্বেও দলের তরফে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। কবিতার কথায়, ‘আমি খুব আঘাত পেয়েছি। একটি বড় সংবাদপত্র আমার বিরুদ্ধে লিখে চলেছে। কিন্তু দল পাশে দাঁড়ায়নি। এক প্রবীণ নেতার ক্ষেত্রে এমনটা হয়নি।’ এরপরেই নাম না করে কেটিআরকে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘আমার একজন নেতা রয়েছেন। তিনি হলেন কেসিআর। তাঁকে ছাড়া আর কারও সঙ্গে আমি কাজ করব না। আমার মনে হয়, দলের বেশ কয়েকজন নেতা বিআরএসকে মিশিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছেন। জেলে থাকাকালীন আমার কাছে এই প্রস্তাব এসেছিল। তখন জোর গলায় না বলেছিলাম। তেলেঙ্গানার মানুষের সমস্যা তুলে ধরতে বিআরএসের বেঁচে থাকা জরুরি। প্রসঙ্গত, গত বছরের মার্চে দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হন কেসিআর-কন্যা। পাঁচ মাস জেলে থাকার পর অবশেষে জামিন পান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ