Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নতুনত্বে ভরা চীনে পদ

ফিশ ফিলে ১৮০ গ্রাম, ময়দা ৮ গ্রাম, কর্নফ্লাওয়ার ১২ গ্রাম, ডিম  টা, লাল ও হলুদ ক্যাপসিকাম ১৫ গ্রাম করে, পেঁয়াজ ১টা, তেল প্রয়োজন মতো, রসুন কুচি ১০ গ্রাম, টম্যাটো স্যস ৩ টেবিল চামচ, চিলি স্যস ২ টেবিল চামচ, পেঁয়াজ শাক পরিমাণ মতো। প্রণালী: একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও ফেটিয়ে রাখা অর্ধেকটা ডিম নুন ও মরিচ সহযোগে মোটা করে গুলে নিন। এবার মাছের ফিলে ধুয়ে পরিষ্কার করে ডিমের গোলায় চুবিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করে মাছ সোনালি করে ভেজে নিন। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিন। তাতে রসুন কুচি ফোড়ন দিন। তারপর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ভাজুন। একটু নরম হলে স্যসগুলো দিয়ে নাড়ুন। গ্রেভি ঘন হলে ভাজা মাছ দিয়ে দিন। একটু ফুটিয়ে নিন। মাছের সঙ্গে গ্রেভির কোটিং হলে উপর থেকে পেঁয়াজ শাক ছড়িয়ে নামিয়ে নিন

নতুনত্বে ভরা চীনে পদ
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বরাবরের খাদ্যরসিক দেবাদিত্য চৌধুরীর চীনে ও ওরিয়েন্টাল বা প্রাচ্যের খাবারের প্রতি বিশেষ আকর্ষণ। তাঁর কথায়, ‘এই আকর্ষণটা কিন্তু একদিনে তৈরি হয়নি। ক্রমশ গড়ে উঠেছে। প্রথমত আমাদের বাড়ির পাশেই ছিল একটি চীনে রেস্তরাঁ। খাবারের গন্ধে গন্ধেই একটা টান তৈরি হয়েছিল। এছাড়াও আবার আমার গানের ব্যান্ড লক্ষ্মীছাড়ার সঙ্গে প্রাচ্যের নানা জায়গায় গিয়েছি শ্যুটিং করতে। সেখানে গিয়ে কখনও কোরিয়ান, কখনও জাপানিজ, কখনও বা মালয়েশিয়ান খাবার খেয়ে সেই স্বাদে মুগ্ধ হয়েছি। সব মিলিয়েই চাওম্যান গড়ে তোলার ইচ্ছেটা মনে মনে লালন করতে শুরু করেছিলাম।’ তবে রেস্তরাঁ গড়ে তোলার পিছনে একটা জেদও কাজ করেছিল তাঁর। বাঙালি ব্যাবসা করতে পারে না, এই মিথটা ভেঙে দিতে চেয়েছিলেন। ফলে মাত্র ৩৫০ বর্গফুট জায়গা সম্বল করেই গল্ফগ্রিনে প্রথম চাওম্যান তৈরি করেন। আর এই রেস্তরাঁর ইউএসপি হল এর অন্দরসজ্জা ও কাটলারি। বিদেশ থেকে আনিয়েছেন প্লেট, স্পুন, সার্ভিং বোল ইত্যাদি। ইন্টিরিয়রও বিদেশি রেস্তরাঁর কায়দায় করা। ‘ফাইন ডাইনিং’-এর সঙ্গে দামি রেস্তরাঁর কনসেপ্ট যুক্ত হয়ে রয়েছে। সেটা ভেঙে দিতে চেয়েছিলেন দেবাদিত্য। চাওম্যান-এ দারুণ খাবার, দুর্দান্ত ডেকর পাবেন পকেটসই দামে। এটাই রেস্তরাঁর বিশেষত্ব।  

Advertisement

কলকাতার সঙ্গে চীনে খাবারের এক নস্টালজিক সম্পর্ক। কলকাতা স্টাইল চাইনিজ বলে একটা ঘরানাই রয়েছে চীনে খাবারের। চাওম্যানেও কী সেই ধারার খাবারই পাওয়া যায়? দেবাদিত্য বললেন, এই নস্টালজিয়ার সঙ্গে কিছু অথেন্টিক পদও যুক্ত হয়েছে রেস্তরাঁয়। মেনুতে খাবারের নামকরণ থেকেই তা স্পষ্ট। কলকাতা স্টাইল চিলি পর্ক বা চিকেনের পাশাপাশি তাই পাবেন ল্যাম্ব রাইসের মতো পদও। এইভাবেই অতিথিদের ভালোবাসা নিয়ে পনেরোটা বছর পেরিয়ে গেল এই রেস্তরাঁ। 

থাই স্টাইল ড্রামস অব হেভেন

উপকরণ: চিকেন উইংস ৬টা, ময়দা ১০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১৫ গ্রাম, ডিম অর্ধেক, তেল প্রয়োজন অনুযায়ী, লেমনগ্রাস কুচি করে কাটা ১ টেবিল চামচ, কাফির লাইম লিভস ২-৩টে, রসুন কুচি ১০ গ্রাম, লঙ্কা বাটা ১ টেবিল চামচ, টম্যাটো স্যস ২ টেবিল চামচ, সুইট চিলি স্যস ২ টেবিল চামচ, লাইট সয়া স্যস ১ টেবিল চামচ, নুন স্বাদ মতো, চিনি সামান্য, লেবুর রস ১ চা চামচ, শামরিচ গুঁড়ো  চা চামচ।

প্রণালী: চিকেন উইংস ধুয়ে শুকনো করে মুছে নিন। একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম ও শামরিচ একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন। এই ব্যাটারে চিকেন উইংস ডুবিয়ে তা ভেজে নিন। এবার একটা কড়াইতে তেল গরম করুন। তারপর রসুন কুচি ফোড়ন দিন। এবার লেমন গ্রাস দিয়ে ভাজুন। তারপর একে একে বাকি সব উপকরণ দিয়ে ভাজতে থাকুন। স্যসগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিন। সবটা একসঙ্গে মিশিয়ে নিন। গ্রেভি ঘন হলে চিকেন উইংস দিয়ে দিন। এরপর নামানোর আগে লেবুর রস দিন। কাফির লাইম লিভস দিয়ে ফুটিয়ে নিন। গরম পরিবেশন করুন। 

পেপার গার্লিক প্রন

উপকরণ: মাঝারি আকারের চিংড়ি ৩টে, ময়দা ৮ গ্রাম, কর্নফ্লাওয়ার ১২ গ্রাম, ডিম  টা, সবুজ ও লাল ক্যাপসিকাপ ১৫ গ্রাম, টুকরো করে কাটা পেঁয়াজ ১টা, পেঁয়াজ কুচি ১টা, রসুন কুচি ১০ গ্রাম, সেলারি পাতা অল্প, লঙ্কা বাটা ১ টেবিল চামচ, টম্যাটো স্যস ২ টেবিল চামচ, অয়েস্টার স্যস ১ টেবিল চামচ, ভিনিগার ১ চা চামচ, কুকিং ওয়াইন ১ চা চামচ, মাখন ১ চা চামচ, নুন স্বাদ মতো, চিনি সামান্য, থেঁতো করা গোলমরিচ  চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ শাক সাজানোর জন্য। 

প্রণালী: চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন। মাথা বাদ দিয়ে লেজটা রেখে দিন। একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, ফেটানো ডিম নুন, মরিচ মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করুন। এই ব্যাটারে চিংড়ি ডুবিয়ে ভেজে নিন। একটা কড়াইতে তেল গরম করে নিন। তাতে রসুন ফোড়ন দিন। দু’রকম পেঁয়াজ দিয়ে ভাজুন। লালচে রং ধরলে সবরকম স্যস দিন। পরিমাণ মতো নুন দিন। তারপর ক্যাপসিকাম দিয়ে ভাজুন। সবটা গ্রেভিতে মিশে গেলে চিংড়ি দিন। চিংড়ি সেদ্ধ হলে নামানোর আগে পেঁয়াজশাক ছড়িয়ে দিন।

স্মোকি চিলি ফিশ

উপকরণ: ফিশ ফিলে ১৮০ গ্রাম, ময়দা ৮ গ্রাম, কর্নফ্লাওয়ার ১২ গ্রাম, ডিম  টা, লাল ও হলুদ ক্যাপসিকাম ১৫ গ্রাম করে, পেঁয়াজ ১টা, তেল প্রয়োজন মতো, রসুন কুচি ১০ গ্রাম, টম্যাটো স্যস ৩ টেবিল চামচ, চিলি স্যস ২ টেবিল চামচ, পেঁয়াজ শাক পরিমাণ মতো।

প্রণালী: একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও ফেটিয়ে রাখা অর্ধেকটা ডিম নুন ও মরিচ সহযোগে মোটা করে গুলে নিন। এবার মাছের ফিলে ধুয়ে পরিষ্কার করে ডিমের গোলায় চুবিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করে মাছ সোনালি করে ভেজে নিন। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিন। তাতে রসুন কুচি ফোড়ন দিন। তারপর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ভাজুন। একটু নরম হলে স্যসগুলো দিয়ে নাড়ুন। গ্রেভি ঘন হলে ভাজা মাছ দিয়ে দিন। একটু ফুটিয়ে নিন। মাছের সঙ্গে গ্রেভির কোটিং হলে উপর থেকে পেঁয়াজ শাক ছড়িয়ে নামিয়ে নিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ