Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

অরুণাচলে মৃদু ভূমিকম্প, আতঙ্ক

বুধবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। রাজ্যের কামেং জেলায় সবথেকে বেশি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

অরুণাচলে মৃদু ভূমিকম্প, আতঙ্ক
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

ইটানগর, ৪ ফেব্রুয়ারি:  বুধবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। রাজ্যের কামেং জেলায় সবথেকে বেশি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। এমনই জানিয়েছেন ইটানগরের সেন্টার ফর আর্থ সায়েন্স অ্যান্ড হিমালয়ান স্টাডিজ-এর সিসমোলজি বিভাগের আধিকারিক ন্যেলাম সুনিল। এদিনের ভূমিকম্পে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

গতকাল মায়ানমারের ইয়াঙ্গন শহরের ৯৫ কিমি পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ২৭ কিমি গভীরে ভূমিকম্পের উত্পত্তি স্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এর প্রভাব পড়েছিল উত্তর-পূর্ব ভারতে। পরপর এধরনের ভূমিকম্পে চিন্তিত ভূবিজ্ঞানীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ