নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ুর মতো রাজ্য আবশ্যিক টেট নিয়ে শিক্ষকবান্ধব পদক্ষেপ করতে শুরু করেছে। তারা টেট আয়োজন না-করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এরাজ্যে আবশ্যিক টেট-এ কর্মরত শিক্ষকদের বসানোর জন্য পরীক্ষা আয়োজনের বিজপ্তি হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুল শিক্ষামন্ত্রী থেকে শুরু করে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি সারল একাধিক শিক্ষক সংগঠন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আনন্দ হান্ডা বলেন, দু’টি রাজ্য যদি এ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন পারবে না? স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন ১২ সেপ্টেম্বর আশ্বাস দিয়েছিলেন, এ নিয়ে শিক্ষকদের চিন্তার কোনো কারণ নেই। ১৪ সেপ্টেম্বর এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য। তবে, তা এখনো হয়নি। তাই জেলায় জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি।



