ময়নাগুড়ি: কেরলে কাজ করতে দিয়ে অস্বাভাবিক মৃত্যু হল জলপাইগুড়ির ময়নাগুড়ির এক যুবকের। মৃত ব্যক্তির নাম সুমন দত্ত (৪৫)। ময়নাগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই যুবক পেশায় রঙমিস্ত্রি ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কেরলে কাজ করার সময় বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সুমনের। সেই দুঃসংবাদ পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।



