কলকাতা, ২ এপ্রিল: ২০১২ সালের পরে এমন ঘটনা আগে কখনও ঘটেনি! আইপিএলে মরশুমের প্রথম দু’টি ম্যাচেই হারের মুখ দেখতে হল নাইটদের।
কলকাতা, ২ এপ্রিল: ২০১২ সালের পরে এমন ঘটনা আগে কখনও ঘটেনি! আইপিএলে মরশুমের প্রথম দু’টি ম্যাচেই হারের মুখ দেখতে হল নাইটদের।
প্রথম ম্যাচে আরাব সাগরের তীরে মুম্বইয়ের কাছে ধরাশায়ী হয়েছিল রাহানে বাহিনী। লক্ষ্মীবারে ঘরের মাঠে ভাগ্য ফিরবে। ঘুরে দাঁড়াবে দল। এমনই আশা ছিল কেকেআর ভক্তদের। একবুক আশা নিয়েই ইডেনে ভিড় করেছিলেন তাঁরা। কিন্তু রাতে ঘরে ফিরলেন হতাশ হয়ে। এদিন হায়দরাবাদের বিপক্ষে কার্যত দাঁড়াতেই পারল না কেকেআর দল। পরাজয় ৬৫ রানে।
এদিন কলকাতার সামনে ছিল ২২৭ রানের পাহাড়। তা তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। ১৬ ওভারে মাত্র ১৬১ রানে অল আউট হয়ে গেল কলকাতা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ। ২৪ বলে ৩৯ রান করে ম্যাচের সেরা সানরাইজার্সের নীতীশ রেড্ডি।