Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মহাকাল মন্দির ভাঙল হাতির দল

ফালাকাটায় হাতির দল মহাকাল মন্দির ভেঙে দিল। স্থানীয়দের অভিযোগ, হাতির উপদ্রব থেকে রক্ষার জন্য পুজো করা হত। বিস্তারিত পড়ুন।

মহাকাল মন্দির ভাঙল হাতির দল
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ফালাকাটা: জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন ফালাকাটা ব্লকের শিবনাথপুর মৌজার ঠুমাপাড়ায় মহাকাল মন্দির ভেঙে দিল হাতির দল। বুধবার গভীর রাতে ২-৩টি হাতি গ্রামে ঢুকে কয়েকটি সুপারি গাছ নষ্ট করে। এরপর মহাকাল মন্দিরে ঢুকে তাণ্ডব চালায়। স্থানীয়দের অভিযোগ, একটি দাঁতাল প্রথমে মন্দিরের পাকা খুঁটি ভেঙে ফেলে। এরপর মহাকালের মূর্তিটিও ভেঙে দেয়। গ্রামবাসীরা জানান, হাতির উপদ্রব থেকে রক্ষার আশায় ওই মন্দিরে পুজো করা হয়। এদিন ওই মন্দিরটিই ভেঙে দেয় হাতির দল। এদিকে, খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বনদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ