নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার ছ’মাস পরে অবশেষে আজ, বুধবার বিজেপির রাজ্য কমিটি ঘোষিত হল। তাতে স্থান পেয়েছেন উত্তরবঙ্গের একঝাঁক নেতা। ফালাকাটার বিধায়ক দীপক বর্মন দলের রাজ্য সহ সভাপতি হলেন। একই পদ পেলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও দেবশ্রী চৌধুরী।



